নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গঙ্গার ঘাটে। শনিবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এলাকার জেলেরা। মৃত ব্যাক্তির নাম দুঃখহরন চৌধুরী(৫২)। ঘটনার তদন্তে মানিকচক থানার পুলিশ।
জানা গিয়েছে শুক্রবার দুপুরে মানিকচকের গঙ্গা নদীর ঘাটে স্নান করতে যায় এলাকার বাসিন্দা দুঃখহরণ চৌধুরী। প্রত্যক্ষদর্শীদের মতে, নদীতে যখন ওই ব্যক্তি স্নান করতে নদীতে নামে তখন হঠাৎ করে ওই ব্যক্তি নদীর জলে তলিয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি জলে নালেও ততক্ষণে ওই ব্যক্তি তলিয়ে যায়। এরপর জাল দিয়ে বিস্তর খোজা হলেও ওই ব্যক্তির কোন খোঁজ তারা পাননি। এরপর সারা রাত খোঁজা খুঁজি করলেও তার কোন হদিশ পাওয়া যায়নি। কিন্তু শনিবার সকালে জেলেদের জালে ওই ব্যক্তির দেহ উঠে আসে। এরপর খবর দেওয়া হয় মানিকচক থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল ক্লজে হাসপাতালে পাঠায়।